ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Mahin Sarker
আগস্ট ১৬, ২০২০ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল, গণভোজের আয়োজন করা হয়েছে।

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবালের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ইলিয়াস আহমেদ, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব কাজী মো: সেলিম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান প্রমুখ। আলেচানা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।

স/ম