শাহজাহান শোভন, টঙ্গী থেকে : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গতকাল বুধবার বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা সহকারী শিক্ষা পরিদর্শক মো: আব্দুল মতিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের কলেজ সমন্বয়কারী মাহাবুব উল রহমান, কলেজ সমন্বয়কারী কামাল হোসেন, একে এম ফারুক, প্রভাতী শাখার সহকারী প্রধান মাহাবুুবুল আলম, দিবা শাখার সহকারী প্রধান আবুল হোসেন শেখ, সিনিয়র শিক্ষক সুরুজ আল মামুন, মাওলানা আব্দুস সামাদ, কাজী জহিরুল হক, প্রভাষক লতিফা পারভীন, শাহিদা খানম হিরা, আহসান উল্লাহ, হানিফুর রহমান, রঞ্জিত কুমার, আব্দুুর রহমান বাদল প্রমুখ।
উল্লেখ্য, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ৫৮০জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষার্থীদের মঙ্গল ও সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স/এষ্

