ঢাকাসোমবার , ১০ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীর তুরাগ নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

admin
জুন ১০, ২০১৯ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল রবিবার বেলা ১১ টার দিকে তুরাগ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে মেটে রংয়ের জিন্সের প্যান্ট এবং কালো ছাপা শার্ট রয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি কাম ফায়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, গত শনিবার টঙ্গী ব্রিজ এলাকায় ওই যুবক তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরিরা নদীতে তল্লাশি করে। কিন্তু তাকে উদ্ধার করা যায়নি।

গতকাল রবিবার ব্রিজ থেকে কিছু দূরে ওই যুবকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা খবর দেয়। পরে যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

স/এষ্