মুন্সীগঞ্জ প্রতিনিধি:টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ডাইরিয়া জনিত রোগ নিরাময়ে সরকারী সরবরাহকৃত “কলেরা স্যালাইন” এর সংকট দেখা দিয়েছে। সরকারী এসব স্যালাইন সংকটে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে নিন্মমানের স্যালাইন বাইরে হতে কিনে রোগীরা যেমন প্রতারিত হচ্ছে তেমন আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে রোগীদের পরিবার। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক মাস যাবত হাসপাতালটিতে কলেরা স্যালাইন সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে প্রতিদিনই ডাইরিয়া জনিত রোগে ৮-১০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে । সরজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডাইরিয়া ওয়ার্ডের সবকয়টি বেডেই রোগী ভর্তি রয়েছে। রোগীদের স্বজনরা জানায়, হাসপাতালে স্যালাইন না থাকায় বাইরের ফার্মেসি থেকে উচ্চ মূলে স্যালাইন ক্রয় করতে হচ্ছে তাদের। ওয়ার্ড ইনচার্জ কোহিনূর বেগম জানান, কয়েক মাস যাবত কলেরা স্যালাইন সরবরাহ নেই হাসপাতালে স্যালাইন প্রায় শেষ হয়ে গিয়েছে। জরুরি আমাদের স্যালাইন সরবরাহ প্রয়োজন। তিনি আরো জানান, গুরতর রোগীদের চিকিৎসায় ৭-৮লিটার ও সাধারণ রোগীদের জন্য ২-৩লিটার স্যালাইন প্রয়োজন হয়। হাসপাতাল সূত্রে জানাগেছে, সাধারনত মার্চ-জুন পর্যন্ত ৪মাস ডাইরিয়া রোগের প্রকটতা বেশি দেখা যায়। বিগত এক মাসে ১০৬জন ডাইরিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান জানান, প্রতি স্বাস্থ্য কমপ্লেক্রের জন্য নির্দিষ্ট অর্থের স্যালাইন ও অন্যান্য ঔষধ বরাদ্ধ থাকে। ৩ মাস পর পর এগুলো চাহিদা অনুযায়ী সরবারাহ করা হয়। টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রের বিষয়টি আমার জানানেই। যদি ঔষধ কম থাকে তাহলে চাহিদা অনুযায়ী সরবারহ করা হবে।
স/এষ্

