ঢাকামঙ্গলবার , ১০ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সামনে থেকে মটর সাইকেল চুরি


জুলাই ১০, ২০১৮ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সামনে থেকে দিন দুপুরে কামারখাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হালদার এর মটর সাইকেল চুরি হয়েছে। সোমবার দুপুরে ওই চেয়ারম্যান টঙ্গীবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা মিটিংয়ে যোগদানের জন্য উপজেলা পরিষদের সামনে গাড়ি রেখে উপজেলা সন্মেলন কক্ষে মিটিংয়ে প্রবেশ করেন।চেয়ারম্যান মিটিংয়ে অবস্থানকালে অজ্ঞাতনামা চোরেরা তার পালসার মটরসাইকেলটি চুরী করে নিয়ে যায়। পরে মিটিং শেষে এসে দেখেন তার গাড়ি নেই।
এ ব্যাপারে মহিউদ্দিন হালদার জানান, আইনশৃঙ্খলা মিটিংয়ে যোগদানের জন্য আমার সবুজ রংয়ের পালসার মটর সাইকেলটি উপজেলা পরিষদের সামনে রেখে উপজেলা সন্মেলন কক্ষে যাই। ফিরে দেখি আমার গাড়িটি নেই।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি আমি শুনেছি তবে এখনো এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
স/রহ