মুন্সীগঞ্জ প্রতিনিধি:টঙ্গীবাড়ীতে সন্ত্রাসী হামলার ভয়ে নুরুল ইসলাম নামের এক ব্যবসায়ী পালিয়ে বেড়াচ্ছে। শনিবার ওই ব্যবসায়ী ও তার পরিবারের ওপর ২ দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ব্যাবসায়ীর স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ আমলী ৪নং আদালতে সি.আর মামলা দায়ের করেছে। আদালতের বিচারক মো. জসিমউদ্দিন মামলাটি টঙ্গীবাড়ী থানা ওসিকে তদন্ত করে প্রতিবিদন দাখিলের নির্দেশ দিয়েছেন। জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলার বালিগাওঁ বাজারের সন্ধাণী ক্লিনিক এন্ড প্যাথলজি এর স্বত্ত্বাধীকারী এবং চায়না ঔষধ কোম্পানী তিয়ানসী এর ডিলার নুরুল ইসলাম নুরুর সাথে তার ভাই সোরহার্দি, জুলহাস গংদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে শনিবার বিকালে তাদের বাড়ির উঠানে শালিশ বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে সোরহার্দি তার ২ পুত্র সানি শেখ (২৫) এবং সবুজ সেখ (২৩) গংরা নুরুর ঘরে গিয়ে তার উপর হামলা চালিয়ে তাকে মারধর করে। নুরু চিকিৎসার জন্য টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে শনিবার রাত ১২টার দিকে পূনরায় হামলা চালায় সোরহার্দি গং ও তার সন্ত্রাসী বাহিনী। এ সময় তারা নুরুর বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়।
নুরুর স্ত্রী রোকসান বেগম জানান, শনিবার রাত ১২টার দিকে তাদের প্রতিপক্ষের লোকজন তাদের ঘরের দরজায় চাপাতি দিয়ে কোপায় এবং ভাংচুর চালায়। ভয়ে সে দরজা খুলে দিলে ঘরে গিয়ে লুটপাট করে তারা। নুরু জানান, সে দির্ঘদিন প্রাবাসে সিঙ্গাপুর থাকা অবস্থায় তার ভাই সোরহার্দির কাছে জমি ও বালিগাঁও বাজারে দোকান কিনার জন্য টাকা পাঠায় । কিন্তু সে টাকায় তার ভাই সোরহার্দি তার নিজ নামে জমি দোকান ক্রয় করে। সে তার জমি ও দোকান ফিরে চাওয়ায় তার ও তার স্ত্রী কন্যার উপর সন্ত্রাসী নিয়ে হামলা চালায় ভাই ভাতিজারা। হামলার পর হতে তারা তাকে পূনরায় মারার জন্য লাঠিসোটা নিয়ে খুজে বেড়াচ্ছে ভয়ে সে বাড়ি ফিরতে পারছেনা।
এদিকে সোরহার্দির পক্ষের জুলহাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নুরু আমার বড় ভাইকে মারধর করেছে তাই আমরাও তার ঘরে হামলা করেছিলাম।
স/রহ

