ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গীবাড়ীতে আ’লীগের পকেট কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন

nayem ahmed
নভেম্বর ১২, ২০১৯ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ  টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন আ’লীগের ওয়ার্ডে কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বালিগাঁও আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের ব্যাণারে মঙ্গলবার সকালে উপজেলার বালিগাঁও বাজারে ৯থেকে ১০টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশনেয় ইউনিয়নের কয়েকশতাধিক নেতাকর্মী বৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ইউনিয়ন কমিটির সভাপতি নান্নু বেপারী – সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল অনৈতিক ভাবে ঢাকায় বসে পকেট কমিটি গঠন করেছে।

এতে প্রকৃত কর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের ও আত্মীয়দের দলে ঠাঁই দেওয়া হয়েছে। তৃণমূলকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধমে কমিটি গঠনের দাবী জানান।

মানববন্ধনে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক মিল্টন মোল্লা, এস এম রতন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, সেচ্ছাসেবকলীগের সভাপতি শিপু মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম টিটু, আ’লীগ নেতা আলমগীর মোল্লা , সুলতান খান, ইউনিয়নের সাবেক যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহ আলম মাল প্রমুখ।

 

স/এন