ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ৮লাখ টাকা ছিনিয়ে নেয়ার সময় দুই ছিনতাইকারী জনতার হাতে আটক

admin
ডিসেম্বর ৫, ২০১৯ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে কাদেরিয়া টেক্সটাইল মিলের গেইটের সামনে থেকে ৮লাখ টাকা ছিনতাইয়ের সময় রবিন আহমেদ (৩৫) ও ইউসুফ মিয়া (৩৮) নামের দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা ধরে টঙ্গী পূর্ব থানায় পুলিশের কাছে সোর্পদ করে।

পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুর ১টায় মিলগেইট এলাকায় কাদেরিয়া টেক্সটাইল মিলের ২নং গেইটের সামনে দিয়ে আলেয়া বেগম ও তার ভাই সেলিম মিয়া টঙ্গীর মিলগেইট সোনালী ব্যাংক থেকে ডিপিএসের ৮লাখ টাকা উত্তোলন করে রিক্সাযোগে টঙ্গীর চেরাগআলী যাওয়ার পথিমধ্যে রবিন আহমেদ ও ইউসুফ মিয়া নামের দুই পেশাধার ছিনতাইকারী তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে রোডের পশ্চিম পাশ থেকে পূর্ব পার্শ্বে চলে যায়।

এ সময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে টাকার ব্যাগসহ আটক করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মানিক মাহমুদ ঘটনাস্থলে এসে রবিন আহমেদ ও ইউসুফ মিয়াকে থানায় নিয়ে যায়। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে টঙ্গীর মিলগেইট কো-অপারেটিভ মার্কেটের ব্যবসায়ী আবু সাকের আহমেদ ও বেলাল হোসেন ভূঁইয়ার নগদ দেড় লাখ টাকা, ৩টি মোবাইল সেটসহ প্রয়োজনীয় কাগজপত্র কাদেরিয়া গেইট এলাকা থেকে তারা ছিনতাই করেছিলেন বলে স্বীকার করেছে স্থানীয় জনতা ও পুলিশের কাছে।

স/এস্