ঢাকাসোমবার , ৮ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ৭ মার্চ বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ভাষনের ৫০ বছর পূর্তিতে আলোচনা

admin
মার্চ ৮, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ৭ মার্চ বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ভাষনের
৫০ বছর পূর্তিতে আলোচনা ও আবৃত্তি উৎসব

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে ৭ মার্চ রোজ রবিবার সন্ধা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ভাষনের ৫০ বছর পূর্তিতে টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ আলোচনা ও আবৃত্তি উৎসব আয়োজন করে।

সংগঠনের সভাপতি শাহজাহান শোভনের সভাপতি ও সাধারণ সম্পাদক উজ্জল লস্করের পরিচালনায় আলোচনা করেন টঙ্গী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা হুমায়ুন হিমু, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সহ-সভাপতি অধ্যাপক ড. শামসুল বারী, সংস্কৃতিকর্মী ও শ্রমিক নেতা আ.স.ম জাকারিয়া, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সভাপতি মাধব আচার্য, টঙ্গী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আজিজ টিপু, টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, সংস্কৃতিকর্মী কানিজ উর রহমান প্রমূখ। আবৃত্তি করেন মেহেরুননেছা সীমা, সোহেল শিশির, উজ্জল লস্কর, মনিরুল ইসলাম রাজিব, আতিক মুসাফির, রাবিকুল হাসান বাবুল, মেহেদী, নোমান, বর্ষা, সাজেদুল, নিলা, তন্বী, নাদিম মোড়ল প্রমুখ ।

স/এষ্