ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ৫তলা ভবন থেকে পরে চোরের মৃত্যু

admin
অক্টোবর ৩, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ৫তলা ভবন থেকে পরে চোরের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে আউচপাড়া সফিউদ্দিন সরকার একাডেমী রোড এলাকায় গত রবিবার গভীর রাতে চুরি করতে এসে ৫ তলা ভবন থেকে নিচে পড়ে এনামুল (৩৫) নামের এক চোরের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

জানা যায়, টঙ্গীর সফিউদ্দিন রোড এলাকার হাজী সালাউদ্দিন মিয়ার বাড়িতে ৫ম তলায় চুরি করতে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে দেখে ফেলে এবং চোর চোর বলে চিৎকার শুরু করে। এতে সে পালানোর সময়া ৫ম তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এনামুল বরিশাল জেলার গৌরনদী থানার চরকি গ্রামের মৃত মমিন উদ্দিন ব্যাপারীর ছেলে।

বাড়ির মালিক হাজী সালাউদ্দিন জানান, ৫ম তালার ভাড়াটিয়া জানালার দিকে তাকালে হঠাৎ দেখতে পায় চোরটি উপরের দিকে উঠছে। চোর বলে চিৎকার দিলে আতংকিত হয়ে চোরটি ভবন থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। ৯৯৯ এ ফোন দিয়ে জানালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে চোরটিকে হেফাজতে নেন।

টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক কাওসার জানান, নিহত ওই ব্যক্তি একজন চোর। সে মৃত্যুর পূর্বে শিকার করেছে সে ভবনে চুরি করতে এসেছিলো।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম জানান, ঘটনা সংবাদ পাওয়ার পর আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।

স/এষ্