ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে হোটেলে পুলিশের অভিযান বিপুল পরিমান মদ বিয়ার উদ্ধার 

admin
সেপ্টেম্বর ২১, ২০১৯ ৫:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি ।। গাজীপুরের টঙ্গীতে জাভান হোটেলে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মদ ও বিয়ারসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে । এ ঘটনায় টের পেয়ে মালিক পক্ষের লোকজন পালিয়েছে।

পুলিশ জানায়, জাভান হোটেলে প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত অসামাজিক কার্যকলাপ,মাদকের রমরমা ব্যবসা ও উচ্চ শব্দে নাচ-গান চলে। এতে এলাকায় বাসির অভিযোগ রয়েছে। এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে রাত আড়াইটার দিকে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে টঙ্গী পূর্ব থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ও ওসি অপারেশন সুব্রত কুমার পোদ্দারের নেতৃত্বে একদল পুলিশ হোটেলে অভিযান পরিচালনা করে।

এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশী চালিয়ে ৩৩ বোতল বিদেশীমদ ও ৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তল্লাশীর সময় হোটেল থেকে ১৮ জন নারী পুরুষকে গ্রেফতার করে পলিশ। এসময় পুলিশের অভিযানের টের পেয়ে পালানোর সময় ৩য় তলা থেকে লাফিয়ে পরে কয়েকজন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতালে পাঠায়।

অপরদিকে একই রাত ১২ টার দিকে টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিয়ের একটি বাসা থেকে ৯৬ ক্যানবিয়ার ও ১২ বোতল বিদেশী মদসহ মিলন (৪০) ও মহসিন (৩৫) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার এস আই শাহীন মোল্লা। উভয় ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো.কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হোটেলে অভিযান চালানো হয়। এসময় হোটেল থেকে বিপুল পরিমান মদ ও বিয়ারসহ ১৮ জন নর-নারীকে গ্রেফতার করা হয়।

স/এষ্