ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে অগ্নিকান্ড

admin
আগস্ট ২৭, ২০২০ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : গাজীপুরের টঙ্গীতে গতকাল বৃহস্পতিবার সকালে দত্তপাড়া এলাকায় পুলিশ সুপার কার্যালয়ের এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার পুলিশ সুপার কার্যালয়ের কক্ষে আগুন লাগে। খবর পেয়ে এ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কক্ষে থাকা ডেকোরেশন, ফ্যাক্স মেশিন, মনিটর, প্রিন্টার, এসিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভায়। আগুনে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুন লাগার আগে কার্যালয়ের পাশে থাকা একটি ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। এ সময় বিদ্যুতের ভোল্টেজ ওঠা নামা করছিল।

স/এষ্