শাহজাহান শোভন, টঙ্গী থেকে : গাজীপুরের টঙ্গীতে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে টঙ্গী রেলস্টেশনের ছিন্নমূল বাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জীবন বাসফোরের পরিচালনায় নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ গাজীপুর মহানগর শাখার সভাপতি রতন বাসফোর, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন বাসফোর, গাছা থানা সভাপতি হাজারী লাল, ভালু বাসফোর, সনঞ্জয় বাসফোর, দিপু ভালেকি প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে ৭ মে টঙ্গীর হায়দারাবাদ শহীদ আহসান উল্লাহ মাস্টারের মাঝারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের গাজীপুর মহানগর শাখার সভাপতি রতন বাসফোর ও জীবন বাসফোরের নেতৃত্বে গাজীপুর মহানগরীর নেতৃবৃন্দ।
স/এষ্

