ঢাকারবিবার , ২৭ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী শিশু নিহত

admin
ডিসেম্বর ২৭, ২০২০ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী শিশু নিহত

টঙ্গ প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল রবিবার বিকাল ৪টায় টঙ্গী চেরাগ আলী পশু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় হৃদয় আহমেদ (১৩) নামের এক প্রতিবন্ধী শিশু একটি কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছে।

নিহত হৃদয় আহমেদ (১৩) হবিগঞ্জ জেলার দিয়াই থানা এলাকার মৃত শামীম মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় মায়ের সাথে থেকে মা সহ ৩ ভাই বোনে ভিক্ষা করতো।

টঙ্গী পূর্ব থানা এস.আই আশিকুল হক জানান, রাস্তা পারাপার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই হৃদয় নিহত হয় এবং নিহতের মা গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় নিহতের মা কে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ড্রাইভার সাজ্জাদ (২৯) ও হেলপার রায়হান (২১) কে আটক করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাইভার সাজ্জাদ (২৯) ও হেলপার রায়হান (২১) কে আটক করা হয়েছে এবং ঢাকা মেট্রো-উ-১১-১০৩০ নং কভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স/এষ্