ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে স্ত্রীর দুই হাতের রগ কেটে দেওয়া সেই স্বামীকে গ্রেফতার

admin
জুলাই ৯, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে স্ত্রীর দুই হাতের রগ কেটে দেওয়া
সেই পাষান্ড স্বামীকে নালিতাবাড়ী থেকে গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে তিলার গাতি এলাকায় নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রী মৌসুমি আক্তার (২৮) এর ২ হাতের রগ কেটে দেওয়া সেই পাষাণ্ড স্বামী শাহজাহান মিয়া (৩৪) কে শেরপুর জেলার নালিতাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ্ আলমের নেতৃত্বে একদল পুলিশ কর্মকর্তা শেরপুরের নালিতাবাড়ী একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী জানান, তিলার গাতি এলাকার মোস্তফা মিয়ার একমাত্র মেয়ে মৌসুমি আক্তার। দীর্ঘ ৯ বছর আগে একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শাহজাহান মিয়ার সাথে বিয়ে হয়। বিয়েতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিয়ের ২/৩ বছর পরপরই শাহজাহান মিয়া সঙ্গদোষে নেশায় আসক্ত হয়ে পড়েন এবং নেশা করে এসে মৌসুমি আক্তারকে অমানবিক নির্যাতন করতেন।

এরি মাঝে ২সন্তানের মা হয়ে জান মৌসুমি। সন্তানদের কথা চিন্তা করে স্বামী শাহজাহান মিয়াকে ভালো করতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেন।

গত ৩ জুলাই শুক্রবার দুপুরে ১টায় দিকে শাহজাহান মিয়া ঘরে বসে নেশা করার সময় স্ত্রী মৌসুমি আক্তার দেখে ফেলে এবং স্বামী শাহজাহান মিয়াকে নেশা করতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাজাহান মৌসুমিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং দুই হাতের কব্জির রগ কেটে দেয়।

গুরুত্বর আহত অবস্থা মৌসুমিকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য কর্তব্যরত ডাক্তার নির্দেশ দেন। লকডাউন থাকায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই দিনই মৌসুমীর বাবা টঙ্গী পশ্চিম থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এবং ঘটনা ঘটিয়ে শাহজাহান মিয়া এলাকা থেকে পালিয়ে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় একটি বাড়িতে অবস্থান করেন।

স/এষ্