ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে সাংবাদিকদের সাথে র‌্যাব-১ মতবিনিময় সভা

admin
ডিসেম্বর ২, ২০১৯ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল সোমবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে র‌্যাব-১ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গী প্রেসক্লাবে সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় মতবিনিয়ম সভায় আলোচনা করেন গাজীপুর কোম্পানী কমান্ডার লে: কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, এডিসনাল এসপি মো: কামাল উদ্দিন, এ এসপি মো: সালাহ উদ্দিন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, নূরুল ইসলাম, মো: হেদায়েত উল্লাহ, শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, নাসির উদ্দিন বুলবুল, এস.এম মিন্টু, শাহজাহান শোভন, রেজাউল কবির রাজিব প্রমুখ।

মত বিনিময় সভায় র‌্যাব-১ ও গাজীপুর র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও র‌্যাবকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

স/এষ্