টঙ্গী প্রতিনিধি : যখন সবাই গৃহ বন্ধি সাধারণ অসুখ নিয়ে হাসপাতালে যেতে পারছে না। করোনা ভাইরাসের কারনে যখন মানুষের জনজীবন বিপন্ন, মানুষ যখন ঘর থেকে বের হয়ে স্বাভাবিক ভাবে ডাক্তার দেখাতে যেতে পারছিলেন না, সাধারণ রোগীরা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছিলেন, করোনাই ভাইরাসে কারনে সাধারণ রোগীদের যখন চিকিৎসা সেবা পেতে কষ্ট হচ্ছিল ঠিক তখনি সুজন-সুশাসনের নাগরিক গাজীপুর মহানগর আয়োজনেও এই সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম রাজিবের উদ্যোগে দেশের ৮ জন ডাক্তার এগিয়ে এলেন টেলিফোনে টেলিমেডিসিন সেবা দেওয়ার জন্য।
ডাঃমোস্তফা কামাল আরেফিন,ডাঃ কৃষ্ণ কুমার দাস,ডাঃ আনোয়ার সাদাতপারভেজ, ডাঃ মুনজেরিন মাসুদ, ডাঃ তাসনিম তামান্না হক,ডাঃ মোহাম্মদ মনিরুজ্জামান, ডাঃ মারুফ হোসেন ও ডাঃ শামিম আরেফিন সবুজ গাজীপুর সহ দেশের সব অঞ্চলে যে কোন প্রান্ত থেকে টেলিফোনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে চলেছেন।
স/এষ্

