ঢাকাশুক্রবার , ১৬ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে লকডাউনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

admin
এপ্রিল ১৬, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে লকডাউনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গাজীপুরা এলাকায় লকডাউনের মধ্যেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়রা জানান, গাজীপুরা মৌজায় একটি জমির মালিকানা নিয়ে এলাকার মিছিল আলী ও আরব আলীদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে। গত দু’দিন ধরে আরব আলীর লোকজন জমি দখল করতে গেলে প্রতিপক্ষের বাধার সম্মুখীন হয়। এতে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে মিছিল আলী পৈত্রিক সূত্রে জমির মালিকানা দাবী করে জানান, মালিকানার পক্ষে আরব আলীর কোন বৈধ কাগজপত্র নেই। তথাপি আরব আলী জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালালে তারা আদালতে মামলা দায়ের করেন। যা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীনে আছে। উচ্চ আদালত মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

আদালতের এই নির্দেশ অমান্য করে এবং করোনা মহামারীর লকডাউনের সুযোগ নিয়ে গত দু’দিন ধরে আরব আলীর ছেলে শহীদ ও নাতি বিপ্লব জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

এব্যাপারে আরব আলীর ছেলে শহীদুল ইসলাম জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পুরনো নকলকূপ নষ্ট হয়ে যাওয়ায় ঐ জমিতে নতুন করে একটি নলকূপ স্থাপনের কাজ শুরু করি। এতে মিছির আলীর লোকজন এসে কাজে বাধা দেয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, মিছির আলী আদালতের নিষেধাজ্ঞার কপিসহ থানায় অভিযোগ করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য বলা হয়েছে। এরপরও কেউ শান্তি শৃংখলার বিঘ্ন ঘটালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্