ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

admin
এপ্রিল ২৩, ২০২০ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ¦ আমান উদ্দিন সরকারের ব্যক্তিগত উদ্যোগে নোভেল করোনা ভাইরাস এ কবলিত ঘরে আটকে পড়া গরিব, অসহায় দুস্থ মানুষের মাঝে চাউল, ডাল, আলু ও চিকিৎসা সামগ্রী বিতরণ গতকাল বুধবার রাতে ৩শ’ গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ কার্যক্রম ১০দিন ব্যাপী অব্যাহত থাকবে। প্রতিদিন রাত ৯টায় ৩শ’ করে পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ¦ আমান উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শাহ্ আলম, যুবলীগ নেতা আসাদুজ্জামান খান জনি, ওমর ফারুক মিলন রহমান, বেলায়েত হোসেন, জহিরুল হক বিপ্লব, আনিসুল হক রবিন, আসাদুর রহমান আসিফ, মাজহারুল আকন্দ, হানিফুর রহমান হানিফ, মাসুম বিল্লাহ, শামসুজ্জামান ফাহিম, মোতাহার জন মামুন প্রমুখ।

এ সময় টঙ্গী পূর্ব থানা যুবলীগের সভাপতি প্রার্থী আলহাজ¦ আমান উদ্দিন সরকার বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ।

তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে প্রতিদিন ৩শ’ পরিবারের মাঝে আমার ব্যক্তিগত উদ্যোগে চাউল, ডাল, আলু ও চিকিৎসা সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করি।

এ কার্যক্রম প্রতিদিন রাত ৯টা থেকে ১০দিনব্যাপী চলবে। আমি আশা রাখি যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন।

স/এষ্