ঢাকাসোমবার , ১৮ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে মাদ্রাসার ছাত্রী হত্যার অভিযোগে ১জন গ্রেফতার

admin
মে ১৮, ২০২০ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মধুমিতা রোড রেললাইন এলাকায় মাদ্রাসার ছাত্রী হত্যার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মো. নিলয় (১৫)। সে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার কুমড়ি গ্রামের মো: ওমর ফারুকের ছেলে।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

গত ১৫ মে গাজীপুর মহানগরীর টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় ৭ বছরের এক মাদ্রাসার ছাত্রী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি।

পরের দিন একটি ময়লার স্তুপে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-১ আসামী গ্রেফতারে অভিযানে নামে। রাত আড়াইটার দিকে র‌্যাব সদস্যরা টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স/এষ্