ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে মাদক বিক্রেতা-ছিনতাইকারীসহ আটক ১৭

nayem ahmed
আগস্ট ২৮, ২০১৯ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৭জন ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ ১৭ জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

গতকাল বুধবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা, ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ লিটার বাংলা মদ এবং ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ধবংস করা হয় এবং দন্ড প্রাপ্তদের গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টঙ্গী রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ ১৭ জনকে আটক করা হয়।

পরে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) একেএম গোলাম মোরশেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

স/এন