ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে মন্ত্রী বনাম মেয়র ব্যাডমিন্টন খেলা

admin
নভেম্বর ২৮, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে মন্ত্রী বনাম মেয়র ব্যাডমিন্টন খেলা

টঙ্গী প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ব্যাডমিন্টনের ব্যাট হাতে এক সঙ্গীকে নিয়ে নিজেই মাঠে নেমে পড়েছিলেন । বিপক্ষ দলও কম যায় না! পুলিশ কর্মকর্তাকে সঙ্গী করে সেই দলের নেতৃত্ব দিচ্ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব পাওয়া মেয়র আসাদুর রহমান কিরণ।

গত শনিবার রাতে বৈদ্যুতিক আলোয় মন্ত্রী বনাম মেয়রের খেলাটি অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা কম্পাউন্ডে। দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু সহ স্থানীয় নেতা-কর্মী ছাড়া পুলিশ সদস্যরা উপভোগ করেন খেলা। তারা মুহুর্মুহু করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। শেষে ২০-০৯ পয়েন্টে প্রতিমন্ত্রীর দল জয় পায়।

খেলা শেষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘শৈশবে খেলার প্রতি আমার বিশেষ টান ছিল। ক্রিকেট ও ব্যাডমিন্টন ছিল পছন্দের। শীত মৌসুমে বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন কোর্ট বানিয়ে খেলতাম। ‘খেলাধুলা শরীর ও মনকে চাঙা রাখে। মাদকের হাত থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার প্রতি তাদের আকর্ষণ বাড়াতে হবে।

সে লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। ’সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, ‘জনপ্রতিনিধি হওয়ার পর খেলার সময় আর হয়ে ওঠে না। অনেক বছর পর খেলতে পেরে ভালো লাগছে।’

এর আগে প্রতিমন্ত্রী ও ভারপ্রাপ্ত মেয়রকে ফুল দিয়ে বরণ করেন মহানগর পুলিশের উপকমিশনার ইলতুৎ মিশসহ অন্যরা।

স/এষ্