টঙ্গীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধাতা ভোগান্তিতে পথচারী
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর পূর্ব থানা গেট এলাকায় বেশ কয়েক বছর ধরেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধাতা সৃষ্টি হয়। এ এলাকার ড্রেন, রাস্তাঘাট ও টয়লেট তলিয়ে যাওয়ার ফলে মলমূত্র ও নর্দমার ময়লাসহ বিভিন্ন আর্বজনা পানিতে মিশে এক অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে।
ফলে গুরুত্বপূর্ণ থানা গেট এবং থানা সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষকে পড়তে হচ্ছে বিপাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও এলাকার লাখো মানুষ।
বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই থানার গেট এবং আসে পাশের এলাকায় পানিতে তলিয়ে যায়। ময়লা যুক্ত এ পানি পাড় হয়ে থানায় যাওয়া আসার কারণে অনেক পুলিশ সদস্যদের বিভিন্ন সময় শরীরে গোটা, চুলকানীসহ নানা রকম সমস্যা দেখা দেয়। সমস্যায় পড়তে হয় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের।
এ বিষয়ে স্থানীয়রা জানান, টঙ্গী থানা এলাকায় পানি নিস্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা দেখা যায়। টঙ্গী টু সিলেট সড়কটি দেখলে মনে হয় যেন তুরাগ নদ। আশে-পাশে তুরাগ নদীসহ বেশ কয়েকটি খাল রয়েছে। পানি সরানোর জায়গা থাকলেও শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থা সঠিক নিয়মে না করার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। এ সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি দেয়ার কথা বলেন ।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম বলেন, টঙ্গী স্টেশন রোড এলাকায় ড্রেনের কাজ চলছে। দ্রুত কাজ শেষ হলেই পুরোপুরি জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করি।
স/এষ্

