শাহজাহান শোভন, টঙ্গী থেকে : টঙ্গীতে বিনামূল্যে ঘর নির্মাণ কাজের উদ্বোধন।
গাজীপুরের টঙ্গীতে গোল্ডেন ড্রিমস এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ১৭ মার্চ ২০২০ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা, এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিত গৃহীহনদের জন্য বিনামূল্যে ১০০টি গৃহ নির্মাণ ও হস্তান্তর কর্মসূচির ৬৭তম গৃহটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড বড় দেওড়া গ্রামের মৃত্তিবাড়ী রোড এলাকায় এক অসহায় পরিবারের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান গত মঙ্গলবার গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শফিকুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
গরিব, অসহায় ও বিধবা পরিবারের মাঝে ঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: সোলায়মান হায়দার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী ভেন্ডার সমিতির সভাপতি নূরুল ইসলাম ভেন্ডার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা সুজাত আলী চেয়ারম্যান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মনির হোসেন, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, এড. বিল্লাল হোসেন, আবুল বাশার খোকন, সোহেল রানা, পূবাইল থানা যুবলীগ নেতা সাইফুল্লাহ মোক্তাদির নয়ন, মামুনুর রশিদ, মনির হোসেন, বাবু পাঠান, কাশিমপুর থানা যুবলীগ নেতা রিপন সরকার, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা আনিসুর রহমান মিলন, শব্দর আলী মন্ডল সুমন, মোস্তফা মিয়া, শরীফুল ইসলাম বাধন, গাছা থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির রাজ, মিজানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, টঙ্গী থানা যুবলীগের উদ্যোগে গোল্ডেন ড্রিমস্ এসোসিয়েশনের সহযোগিতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ২০২০ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে বীরমুক্তিযোদ্ধা, বিধবা, এতিম ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে ১শ’টি গৃহনির্মাণ এবং হস্তান্তর প্রকল্পের ৬৬টি ঘর হস্তান্তর করা হয়েছে। ৬৭তম গৃহ হস্তান্তর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
স/এষ্

