ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে বিদ্যুৎ স্পর্শে এক নির্মান শ্রমিকের মৃত্যু

admin
অক্টোবর ৬, ২০২১ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে বিদ্যুৎ স্পর্শে এক নির্মান শ্রমিকের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বুধবার দুপুরে স্থানীয় আউচপাড়া কলেজ গেইট এলাকায় বিদুৎস্পর্শে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

একটি মসজিদে কাজ করার সময় এ ঘটনা ঘটেছে। নিহত নির্মান শ্রমিকের নাম মামুন মিয়া (৩৮)। তার বাবার নাম বীরমুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন তাদের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিচকান্দি গ্রামে।

পুলিশ জানায়, দুপুর ১২ টায় মামুন কলেজগেইট মসজিদে টাইলসের কাজ করার সময় বিদুৎস্পর্শে গুরুতর আহত হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লা মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপালনরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

স/এষ্