ঢাকাশনিবার , ২৮ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

admin
আগস্ট ২৮, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মিলগেইট এলাকায় গতকাল শনিবার সকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ নূরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে টঙ্গীর এস এস স্টীল কারখানায় চাকুরী করতো। নূরুল ইসলাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার লতিফসাই গ্রামের মৃত শামসুল ইসলাম ছেলে।

কারখানার শ্রমিকরা জানায়, সকালে এস.এস স্টীল কারখানার রডের গোডাউনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/এষ্