টঙ্গীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল রবিবার দুপুরে মধ্য আরিচপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আফজাল হোসেন (৩০) নিহত হয়েছে। এ সময় রাকিব নামে এক যুবকও বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়েছে।
জানা যায়, রবিবার দুপুরে আফজাল হোসেন তার সহকর্মী রাকিবকে নিয়ে টঙ্গীর মধ্য আরিচপুর তিন তলা জামে মসজিদে এসি মেরামত করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এলাকার লোকজন তাদেরকে চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা আফজাল হোসেনকে মৃত ঘোষণা করে।
গুরুতর আহত রাকিবকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত আফজাল হোসেনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সে পূর্ব আরিচপুরে ভাড়া বাসায় বসবাস করতো।
স/এষ্

