ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে বিট পুলিশিং সমাবেশ

admin
অক্টোবর ১৭, ২০২০ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে বিট পুলিশিং সমাবেশ

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ৪৩নং ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিল কার্যালয় প্রাঙ্গনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমাবেশ করেছে পুলিশ। সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জন প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন। প্রতিটি সমাবেশ স্ব-স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফুল কবির বলেন, সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ।

মেট্রোপলিটন এলাকায় সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।

সমাবেশে আরো উপস্থিত থাকেন,গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, ৪৩নং ওয়ার্ড কাউন্সিল আসাদুর রহমান কিরণ, সংরক্ষিত মহিলা কাউন্সিল ফিরোজা আক্তার ফিরু ,টঙ্গী পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, টঙ্গী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

স/এষ্