টঙ্গীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকিদাতার বিরুদ্ধে মানববন্ধন
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কার্য ভেঙ্গে ফেলার হুমকিদাতা ও সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার এবং জামাত হেফাজত ও ধর্ম ব্যবসায়ী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রশিদ ভূঁইয়া, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের সাংস্কৃতিক সম্পাদক কবির শাহ, ৫৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি মোবারক মাষ্টার, স্বপন সিকদার, সাধারণ সম্পাদক সোহেল মাদবর, প্রচার সম্পাদক আনোয়ার, ৪৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শিপলু প্রমুখ।
স/এষ্

