ঢাকাশনিবার , ১৬ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে নিখোঁজ মাদ্রাসার ছাত্রীর লাশ উদ্ধার

admin
মে ১৬, ২০২০ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে মধুমিতা রোড রেল লাইন এলাকায় গতকাল শনিবার সকালে একটি ময়লার স্তুপ থেকে নিখোঁজ মাদ্রসার ছাত্রী চাঁদনী আক্তার (৭) বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সে সুনামগঞ্জ জেলার শাললা থানার সুলতানপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার চাঁদনী আক্তার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার সকালে ময়লার স্তুপে শিশুটির লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক আজিবর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর ময়লার স্তুপে ফেলে রেখে যায়। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/এষ্