টঙ্গীতে নারী দিবস পালিত
টঙ্গী প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টঙ্গীতে গতকাল মঙ্গলবার নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও সম্মাননা জানানো হয়েছে। আই এফ আই সি ব্যাংক টঙ্গী বিসিক ফকির মার্কেট উপশাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক সৈয়দ আতিক। বিসিক উপশাখা অফিসার ইনচার্জ তানভীর মাহমুদের উপস্থাপনায় নারী দিবসের গুরুত্ব ও নারীর ক্ষমতায়ণ বিষয়ে বক্তব্য রাখেন, আই এফ আই সি ব্যাংক টঙ্গী শাখার টি.এস.ও পুস্পিতা জান্নাত দৃষ্টি, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের উপ ব্যবস্থাপনা পরিচালক রোকসানা আতিক, ডা: ফাতেমা আক্তার, ডা: নূরুল ইসলাম ও মনিংসান স্কুলের পরিচালক নাজিম উদ্দিন টুটুল প্রমুখ।
কেক কেটে সভার উদ্বোধন ফুল দিয়ে আমন্ত্রিত নারীদের শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে।
স/অ

