ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

admin
অক্টোবর ৬, ২০২০ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করা এবং সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে টঙ্গীর বিভিন্ন স্থানে মানববন্ধন ও র‌্যালী করেছে ছাত্র, তরুণ ও যুবকরা।

টঙ্গী কলেজের সামনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব টঙ্গী এবং ৫৬নং ওয়ার্ডের তরুণ, যুব সমাজ এবং সুশীল সমাজের নেতৃত্বে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন, জসিম, লোকমান, শাহারিয়ার, মুন্না, সোহান, কাব্য, মারুফ হোসেন, রাজু মাষ্টার, ইকবাল হোসেন মানিক, বাইতুল, সুচনা, মুক্তা, নূপুর, তানহা, তামান্না, রূপা প্রমুখ। বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে মধুমিতা রোডে গিয়ে শেষ হয়। প্রায় ১০/১৫মিনিট যানবহন বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, আমরা চাই ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। যা দৃষ্টান্ত হলে আর কোনো মা-বোন ধর্ষণের মতো জঘন্য নির্যাতনের শিকার হবে না। নোয়াখালীসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় তারা ৭ দফা দাবী তুলেন ধরেন। (১) ধর্ষণ আইন পুন:বিবেচনার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা (২) ধর্ষণ জনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার টাইব্যুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মাঝে বিচার সম্পূর্ণ করার প্রক্রিয়া করা (৩) ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা (৪) জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা, (৫) নির্জন রাস্তায় সচল সিসি টিভি স্থাপন (৬) পরবর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পূর্ণ করা, (৭) দলীয় মদদে কোন ধর্ষণকে বা কোন অপরাধকে আশ্রয় দেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

স/এষ্