ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকান্ড

admin
নভেম্বর ১৮, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকান্ড

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার ভোর ৫টার দিকে মিলগেইট এলাকায় একটি তুলার গুদামে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডে গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ভোর পাঁচটার দিকে টঙ্গীর মিলগেইট এলাকায় তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই গুদামে থাকা বিপুল পরিমাণ তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

স/এষ্