ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার

admin
মার্চ ২১, ২০২০ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে এরশাদনগর এলাকায় গতকাল শুক্রবার ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে-মো. রিফাত হোসেন (২২), মো. কাউসার হোসেন (২৪), পিতা মো. আবু মিয়া, মো. সুজন মিয়া (৩০), মো. আরিফ হোসেন (২২) । এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ১টি চাপাতি, ১টি চাকু, ২টি মোবাইল এবং নগদ ২, ১১০/- টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের একটি দল ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। গোপন সংবাদের ভিত্তিতে কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এরশাদনগর ১নং বড় বাজার সাকিনস্থ রাজু বিরিয়ানি হাউজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ডাকাতি করে আসছিল।

স/এষ্