টঙ্গীতে জাল টাকা ব্যবসায়ী চক্রের ২ জন সদস্য গ্রেফতার
টঙ্গী প্রতিনিধি : গাজীপুর টঙ্গীতে গত শুক্রবার গভীর রাতে আউচপাড়া এলাকা থেকে জাল টাকা ব্যবসায়ী চক্রের শামীম (৪৫) ও হিমেল আহম্মেদ রানা (৪৬) নামের ২জন সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৬ হাজার টাকার জালনোট উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার এস আই উৎপলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কলেজ রোড থেকে হিমেল আহম্মেদ রানাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের সুত্রে পুলিশ রাতেই টঙ্গীর সাতাইশ এ অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৫৬ হাজার টাকার জাল টাকা উদ্ধার করেছে।
এ ব্যপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইন চার্জ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।
স/এষ্

