ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ছাত্রলীগের শীত বস্ত্র বিতরণ

admin
জানুয়ারি ২৪, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শাহজাহান শোভন, টঙ্গী থেকে : গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানের জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্থানীয় দু:স্থ অসহায় ও গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আজমত খান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল, সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ, টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শামীম, নূরুল ইসলাম নূরু, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, সাদেক হোসেন খান, ইলিয়াস হোসেন, নাহিন ও শাহিন আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজমত উল্লা খান তার কর্মের মাধ্যমে টঙ্গী-গাজীপুরবাসীর হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়ে আজীবন বেঁচে থাকবেন।

স/এষ্