টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে উত্তর দত্তপাড়া এলাকায় গত সোমবার রাতে বাড়ির ছাঁদ থেকে লাফিয়ে পড়ে আলমগীর (৪২) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ী নিহত হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সে টঙ্গীর উত্তর দত্তপাড়া টেক বাড়ী রোডের নূরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। ঠাকুগাঁও জেলার চন্দিপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি ঠাকুরগায়ে জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা থাকায় গতকাল রাত দেড়টার দিকে তার প্রতিবেশী ভাড়াটিয়া মূল ফটকে দরজা ধাক্কা দিলে পুলিশী ভয়ে সে তরিগড়ি করে ছাঁদে পালিয়ে গিয়ে আমগাছ দিয়ে নিচে নামতে গেলে অসাবদানতাবশত গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে শান্ত বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। এ ঘটনা টঙ্গী পুর্ব থানার ওসি মো: কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স/এষ্

