ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে চোলাইমদসহ ২জন গ্রেফতার

admin
ডিসেম্বর ৪, ২০১৯ ১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সকালে টঙ্গী বাজার এলাকায় র‌্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে মো: দ্বীন ইসলাম (৫০) ও মো: কামাল হোসেন (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

র‌্যাব সূত্রে জানা যায়, টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ বিক্রি করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেঃ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ১০৬লিটার দেশীয় চোলাই মদ ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৩ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকায় দেশীয় চোলাইমদ বিক্রি করে আসছিল।

স/এষ্