ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে চার ডাকাত গ্রেফতার

admin
জানুয়ারি ৭, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে চার ডাকাত গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল শুক্রবার ভোরে টঙ্গীবাজারের এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নুরে আলম (১৯), আ. রাহিম (১৬) ও আরাফাত হোসেন (২২) ও শামীম হোসেন বাবু ওরফে বুককাটা বাবু (২৮)। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাসে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

টঙ্গী পূর্ব থানার এএসআই মোতালেব মিয়া জানান, একদল ডাকাত ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রল পাম্পের সামনে অবস্থান করছিল। খবর পেয়ে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় অন্যরা পালিয়ে যান। তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ জানান, মামলার পর গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

স/এস্