ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গীতে গরুর হাটে যুবককে কুপিয়ে জখম

nayem ahmed
আগস্ট ৯, ২০১৯ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মেঘনা রোড এলাকায় দুুর্বৃত্তরা সাকিল নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে।

গত বৃহস্পতিবার (৮আগস্ট)  রাতে গরুর হাটে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জানা যায়, ঘটনার দিন রাতে সাকিল গরুর হাটে আসে। একপর্যায় দুর্ববৃত্ত হামলা চালিয়ে সাকিলকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতাল নিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার তদন্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সাকিল নামে এক যুবককে দুর্বৃত্ত কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধারণা করা হচ্ছে প‚র্ব বিরোধের জের ধরে এঘটনা ঘটিয়ে থাকতে পারে।

 

স/এন