টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (৩৫) নামে আরএফএল কোম্পানির কর্মকর্তা নিহতের ঘটনায় ৩জনকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হচ্ছে- আব্দুল হক রনি ওরফে বাবু (১৯), আওয়াল হাওলাদার (২৬) ও সুজন শাহজালাল (২১)। গত রবিবার রাতে টঙ্গীর এরশাদনগর এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, গত শনিবার ভোরে টঙ্গী কলেজ গেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম খুন হন। পরে এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে র্যাব।
তদন্তের ধারাবাহিকতায় রবিবার রাতে হত্যা মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকান্ড ব্যবহৃত রক্তমাখা একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ভোরে তিনি একটি অফিসিয়াল মিটিংয়ে যোগ দিতে টঙ্গী কলেজ গেট এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়।
সকালে কলেজ গেট এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘপনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত কামরুল আরএফএল কোম্পানির জোনাল ম্যানেজার হিসেবে সিলেটে কর্মরত ছিলেন।
স/এন

