টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাতাইশ এলাকায় গত শনিবার রাতে দুর্ষর্ধ ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে সোনাগহনা ও নগদ টাকা পয়সাসহ সর্বস্ব লুট করে নিয়েছে। জানা যায়, গত শনিবার রাত আড়াইটার দিকে টঙ্গীর সাতাইশ এলাকার মোতাহার হোসেন খানের দ্বিতীয় তলায় রানা ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাত দল।
ডাকাতরা বাড়ির মালিক মোতাহার খানকে প্রথমে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর একে একে সকল কক্ষে ঢুকে পরিবারের নারী-শিশুসহ সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
ডাকাতরা খুচরা টাকা ও কয়েনসহ ছোট খাট জিনিসপত্রও লুট করে করে নেয় বলে বাড়ির মালিক মোতাহার খানের একজন প্রতিবেশী জানান। এ ব্যপারে টঙ্গী পশ্চিম থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার এসআই সাইফুল বলেন, আমিও ডাকাতির ঘটনাটি শুনেছি। আমাদের একজন পুলিশ অফিসার ঘটনাস্থলে আছেন, তিনি থানায় ফিরলে বিস্তারিত জানানো যাবে।
এব্যাপারে মোতাহার খানের একজন আত্মীয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জীবনে এমন দুর্ধর্ষ ডাকাতি দেখিনি। ডাকাতরা টাকার কয়েন বা খুচরা টাকাসহ ছোটখাট জিনিসপত্রও লুট করেছে। পুলিশের উপস্থিতিতে লুণ্ঠিত জিনিসপত্রের তালিকা প্রস্তুত হচ্ছে বলেও তিনি জানান।
স/এষ্

