ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে আ’লীগের পদবঞ্চিতদের পক্ষে বিক্ষোভ মহাসড়ক অবরোধ

admin
সেপ্টেম্বর ২২, ২০২০ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটি পদবঞ্চিতদের পক্ষে ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ‘পকেট কমিটি মানিনা, মানবো না’ পদবঞ্চিত নেতাকর্মীরা এই শ্লোগান দিতে থাকে। এ সময় প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণযাত্রীরা।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, ৫৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ মামুন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো: জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, গত রবিবার যে ওয়ার্ড কমিটি দেয়া হয়েছে তা কোন আওয়ামী লীগের কমিটির পর্যায়ে পড়ে না। সেটি একটি বিশেষ মহলের পকেট এবং অবৈধ কমিটি। আওয়ামীলীগের দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের নাম কমিটিতে রাখা হয়নি।

কিন্তু বিএনপি সর্মথিত ও আওয়ামী পরিবারের সাথে জড়িত নয় এমন লোকগুলোকে আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়েছে। পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি দেয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে।

উল্লেখ্য, গত রবিবার গাজীপুর মহানগর আওয়ামীলীগের ১৯নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

স/এষ্