টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে আর্ন্তজাতিক নারীর প্রতি সহিংসতা বিলোপ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ইউসেপ টঙ্গী কলাবাগান স্কুলের উদ্যোগ র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় ইউসেপ টঙ্গী কলাবাগান স্কুল থেকে শিক্ষক শিক্ষার্থীরা একটি র্যালী বের করে বেক্সিমকো রোড হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট প্রদক্ষিনের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
স্কুল প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার আল ইমরান, শিক্ষক আসাদুজ্জামান, বিশ্বনাথ সরকার, রমেন্দ্র চন্দ্র বর্মন, ওমর ফারুক, ইব্রাহীম খলিল, আসমা উল হোসনা, মাসুম দেওয়ান, আতিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
স/এষ্

