ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে অপহৃত ৩জনকে উদ্ধার করেছে পুলিশ অপহরণকারী ১জন গ্রেফতার

admin
জুলাই ১০, ২০২০ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে গত বৃহস্পতিবার রাতে দত্তপাড়া একটি বাড়ী থেকে মুন্না (২৪) নামের এক অপহরনকারী গ্রেফতার ও অপহৃত জালাল (২৫), খোকন (২৭) ও মোঃ রনি (৩০) উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

অপহৃতদের পারিবারিক সূত্রে জানা যায়, টঙ্গীতে ভাড়া বাসা নিয়ে দীর্ঘদিন যাবত বসবাসকারী জালাল (২৫), খোকন (২৭) ও মোঃ রনি (৩০)। গত ২ জুলাই অভিনব কৌশলে চুরির অপবাদ দিয়ে শিল্পী ও তার ভাই মুন্না তাদেরকে টর্চারসেলে আটক রেখে ইলেকট্রিক শকসহ বিভিন্ন কায়দায় নির্যাতন করে আসছিল।

দীর্ঘ ৯ দিন একটি অন্ধকার ঘরে ৩জনকে আটকে রেখে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়াও পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০হাজার টাকা দেওয়ার পরেও জিম্মি থাকা ৩ জনের পরিবারের কাছে মুক্তিপন বাবদ ৩ লক্ষ টাকা দাবী করে। দাবীকৃত ৩ লাখ টাকা না দিলে তাদেরকে মেরে গুম করার হুমকিও দেয়া হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

অবশেষে গত বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানার এস এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোঃ শাহিন মোল্লা বলে, অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে এস আই আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় শিল্পীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করি।

এ সময় শিল্পী আক্তারের বাড়ির টর্চারসেলে আটকে রাখা অপহৃত জালাল, খোকন ও মো: রনিকে উদ্ধার করি। এ সময় শিল্পীর ভাই মুন্নাকে আটক করলেও ঘটনার মূল হোতা শিল্পী আক্তারকে খোঁজে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিল্পীর ভাই মুন্না নামে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

স/এষ্