টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় গত বুধবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৮ সদস্যকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ২টি মলম, ১ টি স্প্রে, ৪ টি মোবাইল ফোন, ৬ টি স্পেয়ার ব্লেট, নগদ ৫ হাজার টাকা উদ্ধার করেছে র্যাবের চৌকশ দল। আটককৃতরা হলেন-মোঃ শাকিল হোসেন (২০), মোঃ স্বপন (১৯), মোঃ লিমন (২৭), মোঃ কবীর হোসেন (১৯), মোঃ আসাদুজ্জামান (১৯), মোঃ রানা (২০), মোঃ আল আমীন (২২) ও মোঃ জয় হোসেন (২৫)। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের ও চলন্ত বাস এবং ট্রেনের যাত্রীদের নিকট হতে কৌশলে মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়াও তারা বিভিন্ন যাত্রীবাহী বাস ও ট্রেনে উঠে সাধারণ যাত্রীদের কৌশলে রুমাল অথবা হকার সেজে পানি জাতীয় খাবার যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে তাদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়।
তাছাড়া বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঈদ উল আযহাকে সামনে রেখে টঙ্গীতে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ব্য বেড়ে গেছে। র্যাবের একটি দল গাজীপুর মহানগর টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে ওই সংঘবদ্ধ মলমপার্টির দলকে গ্রেফতার করা হয়।
স/এষ্

