টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সকালে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিহতের পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি ও কালো চেকের লুঙ্গি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের স্টেশন রোড় একটি মার্কেটের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
স/এষ্

