এম এম রহমান,মুন্সীগঞ্জ : জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ব্যক্তিগত অর্থায়নে ও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ সেট পিপিই দিয়েছেন। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাছলিমা আক্তারের হাতে এসব তুলে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহি: বিভাগ, টিকেট কাউন্টারসহ কর্তব্যরত ডাক্তারদের সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)গুলো দেয়া হয়। দেশের প্রানঘাতি নোভেল করোনা ভাইরাস দূযোগ মোবাবেলায় স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে ছিলো চিকিৎসকরা। ঠিক সেই সময়ে ডাক্তারদের নিরাপত্তার করা বিবেচনা করে কাজী ওয়াহিদ তার ব্যক্তিগত অর্থায়নে এসব সুরক্ষা সামগ্রী ডাক্তারদের হাতে তুলে দেন। যা মানবতার এক দৃষ্টান্ত উদাহরন হয়ে থাকলে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ বলেন, ডাক্তারদের মোট চাহিদা ছিলো ৬৫ সেট। সর্বরাহের কারনে তাদের চাহিদা অনুয়ায়ী দিতে পারিনি। আগামী ২ এপ্রিল আবার চেষ্টা করবো চাহিদা অনুয়ায়ী সুরক্ষা সামগ্রী সর্বরাহ করতে।
স/এষ্

