মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলি।
উপেজলা আওয়ামীলীগের সভাপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান,জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজী আব্দুল ওয়াহীদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি,যুগ্ন-সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি,টঙ্গিবাড়ী সোনারং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান রুবেল খান,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমেলি পারভিন, কামার খাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, আওয়ামীলীগ নেতা নবীন কুমার রায়,উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খান ও সম্পাদক দিপু মাঝি প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামিলীগের নতুন কমিটি গঠন পক্রিয়া বিষয়ে আলোচনা হয়। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জগলুল হাওলাদার ভুতু বলেন, প্রতিটা ইউনিয়নে যারা দায়িত্বে আছেন তারা ভালো লোক খুঁজে কমিটিতে নিবেন।
ত্যাগী তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। ক্ষমতা কারো চির স্থায়ী নয় । ভালো নেতৃত্বের জন্য তৃনমূলের নেতাকর্মীদের সুযোগ দিবেন। বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থীদেরকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, ইউনিয়নের নেতাদের টাকার বিনিময়ে কিনে নিয়ে কমিটিতে আসবেন এটা ভুলেও ভাববেন না।
যারা মনে করছেন যে, আমাকে মেনেজ করে টাকা নিয়ে যেন তেন লোকদের নেতা বানাবেন এটা ভাবলে আপনারা বোকার রাজ্যে আছেন। আমার কোন অর্থের লোভ নেই। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই।
আমার একটাই চাওয়া কমিটিতে যেন যোগ্য লোক সুযোগ পায়। আত্মীয় বানিয়ে ধরে এনে কমিটি দিবেন ওই কমিটিতে আমি মরে গেলেও স্বাক্ষর করবো না। চুল পরিমান অনিয়ম যদি কেউ করে দরকার হলে আমি আমার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবো। তবুও অন্যায়ের কাছে মাথা নত করবো না।
জীবনে অনেক কিছু পেয়েছি আর কিছু পাওয়ার নেই। মরে যাওয়ার পরেও যেন মানুষ আমাকে বলে লোকটা ভালো কাজ করে গেছে এই সম্মানটাই চাই। সভায় উপস্থিত সকলের কাছে তিনি ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা কমিটিকে শক্তিশালী করিতে সকলের সহযোগিতা কামনা করেন।
স/এষ্

