ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

টঙ্গিবাড়ীতে বন্যাকবলিত এলাকায় টাকা ও টিন বিতরন

admin
জুলাই ৩০, ২০১৭ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নদী ভাঙ্গা ও বন্যাকবলীত এলাকায় গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থ ও বিনামূল্যে ডেউটিন বিতরন করা হয়েছে । রবিবার দুপুরে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ ও ডেউটিনগুলো বিতরন করা হয় । এ সময় পদ্মানদীর তীরবর্তী বন্যা কবলীত গ্রাম কামারখারা, হাসাইল, বানারী, দক্ষিন মূলচর, আলদী এবং আউটশাহী, শিমুলিয়া, সেরাজবাদ, উত্তর বেতকা, সোনারংসহ বিভিন্ন এলাকার ৭২ টি পরিবারকে গৃহনির্মান বাবদ জনপ্রতি নগদ ৩ হাজার টাকা এবং এক বান্ডেল করে টিন দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক শেখ মো: লুৎফর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান রাহাত খাঁন রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীনসহ আওয়ামিলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/মা